শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

দুপচাঁচিয়ায় আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলায় আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিলো সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। বিকালে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগে সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম মোল্লা, এনামুল হক টি রানা, মোমিনুর রহমান তালুকদার পলাশ, শামীমা আক্তার মুক্তা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, মেহেদী হাসান সজল সহ প্রমূখ নেতৃবৃন্দ। (ছবি আছে)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023