শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

চলন্ত ট্রেনে পুত্র সন্তানের জন্ম দিলেন নারী

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

জয়পুরহাটের জেসমিন আক্তার নামে এক নারী ঢাকা থেকে ট্রেনযোগে আসার পথে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঢাকা থেকে জয়পুরহাটগামী আন্তঃনগর ট্রেনে এ ঘটনা ঘটে। প্রসূতি জেসমিন আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, জেসমিন আক্তার স্বামীর সাথে ঢাকায় থাকেন। সন্তানসম্ভবা জেসমিন শনিবার সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর একতা ট্রেনযোগে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন স্বামীর সাথে। ট্রেন যাত্রার একপর্যায়ে জেসমিন প্রসব ব্যথা অনুভব করেন। পরে ট্রেনের কয়েকজন পুলিশ সদস্য, নারী যাত্রী ও ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় সুস্থ-স্বাভাবিক এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, হাসপাতালে ভর্তির পর মা ও শিশুকে সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মা ও শিশু সম্পূর্ণ সুস্থ আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023