শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতের গম ও গমজাত দ্রব্যের উপর রফতানি নিষেধাজ্ঞা জারি আরব আমিরাতের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

ভারত থেকে কেনা গম ও গমের আটা-ময়দা রফতানি ও পুনঃরফতানির উপর চার মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পণ্যের জোগান প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনও বাণিজ্যিক সংস্থা যদি মে মাসের ১৩ তারিখের আগে ভারত থেকে কেনা গম রফতানি করতে চায়, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে।

আমিরাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশটিতে গম রফতানি করছে ভারত। বিশ্লেষকদের একাংশের ধারণা, ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যশস্যের জোগানে প্রভাব পড়েছে। তাই দেশের বাজারে যাতে দাম না বাড়ে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আবু ধাবি।
উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে গত ১৪ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। ইউক্রেন যুদ্ধের মাঝে নয়াদিল্লির এই সিদ্ধান্তের জেরে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় গমের দাম বাড়তে শুরু করে। একাধিক দেশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পক্ষ থেকে ইতোমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ভারতের কাছে। তবে যে দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের গমের জোগান দেওয়া হয়েছে। এছাড়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কিছু দেশে গম জোগান বন্ধ হবে না বলেও জানিয়েছিল ভারত। ভারত নিষেধাজ্ঞা জারির পরও ১৪ মে থেকে আমিরাতে ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রফতানি করেছে। সূত্র: খালিজ টাইমস, রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023