শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

জাল ভোট প্রদান ও বিঘ্ন সৃষ্টি করায় ৬ জনকে সাজা, আটক ৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। এদিন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টার দায়ে ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। অপর পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়।

আজ বুধবার কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় কুসিকের ১০৫টি কেন্দ্রে। এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তৃতীয় ঘণ্টায় অর্থাৎ, সকাল সোয়া ১০টার দিকে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।

এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৯টিকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে প্রশাসন ও নির্বাচন কমিশন। এর মধ্যে সদর দক্ষিণে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের ৩২টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এই কেন্দ্রগুলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে পুলিশের ২১টি টহল টিম ও ১৫টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

প্রসঙ্গত, কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এ ছাড়াও কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023