শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

কুসিক নির্বাচন: বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সারিতে ভোটাররা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২

আকাশ কি আর ভোটের দিন মানে! কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিন মুশলধারে হচ্ছে বৃষ্টি। কিন্তু এই বৃষ্টি যেন ভোটারদের কাছে কোনও বাধাই নয়। বৃষ্টির মধ্যে কেন্দ্রে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা।

নগরীর তেলিকোনা বিদ্যালয় কেন্দ্রের ভোটার মমিন মিয়া বলেন, ‘দেশের জন্য ভোট দিতে হইবো। তাই বৃষ্টিতে ভিজে হইলেও ভোট দেমু। আইজ ভোট দেওন ছাড়া যামুই না।’

ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রের ভোটার রাসেল মিয়া বলেন, ‘আমি এবারই প্রথম ভোটার। এর আগে ভোট দিইনি। ভোট দিয়েই বাড়ি ফিরবো।’

ভোটার হোসনেয়ারা বলেন, ‘আমি আমার পছন্দের প্রার্থীকে দেবো। বৃষ্টি তো সারাজীবন আসবে কিন্তু ভোট তো আর আসবে না।’

তেলিকোনা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তৌফিক মাহমুদ বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৫শ’ ৪৫ জন। বুথ চারটি। একঘণ্টায় কাস্ট হয়েছে ৪৮টি ভোট।’

এই নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে সাধারণ ভোটারদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন সাক্কু ও কায়সার। অপরদিকে নৌকার প্রার্থী অভিযোগ করেছেন, কিছু প্রার্থী নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023