শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায়ে দোষী সাব্যস্ত না হওয়া একজনকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছেন মেহেদী হাসান টিটু (২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের খোকন মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী খাদেজা খাতুনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কৃষ্ণ চন্দ্র দাসের। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানির বাড়ি যাবার কথা বলে খাদেজা বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভুয়াপুর উপজেলার বীরবরুয়া গ্রামের তারাকান্দি-ভুয়াপুর সড়কের পাশে খাদেজার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

প্রথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ২০২১ সালের ৬ আগস্ট নিহত খাদেজার বাবা খোকন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023