শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় তরুণকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি রবিন (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরতলীর ঘুনিয়াতলা স্কুল মাঠে তাকে হত্যা করা হয়।

নিহত রবিন বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় নির্মাণশ্রমিক।

নিহতের বাবা রফিকুল বলেন, শত্রুতামূলকভাবে আমার ছেলেকে একটি হত্যা মামলায় জড়ানো হয়। গত ঈদের আগে সে ওই মামলায় জামিনে ছাড়া পায়। এর পর থেকেই এলাকার চিহ্নিত কিছু ব্যক্তি তাকে হত্যার হুমকি দিচ্ছিল। তবে রবিন তাদের সঙ্গে দেখা করে বিষয়টি মিটমাট করার চেষ্টা চালায়। বৃহস্পতিবার দুপুরে তারা ঘুনিয়াতলা স্কুল মাঠে ডেকে নিয়ে সেখানেই রবিনকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, স্থানীয় এক ব্যক্তি দুপুর আড়াইটার দিকে আমাকে ফোন করে বলেন, তোমার ছেলেকে স্কুল মাঠে মারছে। এটি শুনে দ্রুত ওই মাঠে পৌঁছে দেখি ছেলের লাশ পড়ে আছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঘুনিয়াতলা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান চলাকালে মাঠের এক কোণে অবস্থিত টয়লেটের পাশে রবিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহমুদ হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তরুণকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুরো শরীর ক্ষতবিক্ষত হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রবিনের বিরুদ্ধে প্রায় আড়াই বছর আগে স্কুলছাত্র নয়ন হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023