শিরোনাম :

সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় মোদির শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠির মাধ্যমে এ শোক জানান তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, চট্টগ্রামের কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা ওই চিঠিতে, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য তার সরকারের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার প্রচেষ্টা থাকবে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

চিঠিতে ভারত সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়। এতে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়। সূত্র: বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023