শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এ পরীক্ষা যেন বাবা-মায়েরও

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা চলছে। শুক্রবার (৩ জুন) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারে ভর্তি পরীক্ষা। আজ শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হচ্ছে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা।

এই ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের পথে এগিয়ে যাওয়ার অন্যতম সিঁড়ি। গত ১২ বছর ধরে লব্ধ জ্ঞান, পরিশ্রমে লালিত স্বপ্ন বাস্তবায়নের দ্বার। এই স্বপ্নের ক্যাম্পাসে একটি আসন দখল করতে রাতদিন পরিশ্রম করছেন স্বপ্ন দেখা শিক্ষার্থীরা। তাদের এই স্বপ্ন পূরণে অন্যতম সারথি বাবা-মা।

ভর্তি পরীক্ষা কেন্দ্রে সন্তানদের স্বপ্ন রথের সিঁড়িতে এগিয়ে দিতে এসেছেন তারা। নিজেদের সবটুকু দিয়ে মঙ্গল চান সন্তানের। চাওয়া একটাই, ‘সন্তান যেন থাকে দুধে ভাতে’।

‘এই ভর্তি পরীক্ষা শুধু সন্তানের নয়, বাবা-মায়েরও’, বললেন সাভার থেকে আসা এক অভিভাবক মুর্শেদ ইমতিয়াজ। তিনি বলেন, ‘সন্তানরা পরীক্ষায় বসলে অভিভাবকরাও চিন্তায় থাকেন। সন্তানদের প্রতি দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম, বাবা-মায়ের দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম! দিক নিদর্শনা ঠিক মতো দিতে পারলাম কিনা, সব মিলিয়ে ভাগ্য যেন সহায় হয়।’

উত্তরা থেকে বসা এক অভিভাবক সায়েরা আহমেদ বলেন, ‘দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান এটি। আমাদেরও স্বপ্ন সন্তান যেন এখানে পড়তে পারে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমাদের এই প্রত্যাশা। সন্তানও চেষ্টা করছে। আশা করছি সে ভালো করবে। বাকিটা আল্লাহর ওপর ভরসা।’

শিক্ষার্থীদের কাছে দিনটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দিন। এতদিনের শ্রম ও সাধনা বাস্তবতার যেন মুখে এই তাদের প্রত্যাশা। ঢাকার গাজীপুর কলেজ থেকে পরীক্ষা দিতে আসা আনোয়ার নাহিদ বলেন, ‘ছোট বেলার লালিত স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়বো। আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দিন, স্বপ্নপূরণের মাহেন্দ্রক্ষণ। আশা করছি ভলো করবো।’

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মারিয়া তাবাসসুম বলেন, ‘অনেক অপেক্ষা ও পরিশ্রমের শেষে স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। প্রস্ততিও নিয়েছি ভালোভাবে, আশাবাদী ভালো কিছু হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023