শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শুক্রবার ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ জুন (শুক্রবার) থেকে। এদিন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা নেয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সারাদেশের ৭টি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

এবার ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবার ঢাবির ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন আবেদন করেছেন।

এছাড়া ঢাবির ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাবির ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জুন (শুক্রবার) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া ৪ জুন (শনিবার) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023