শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নেপালে বিধ্বস্ত প্লেনের ২১ আরোহীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নেপালের বিধ্বস্ত সেই প্লেনের ২১ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলের মুসতাং জেলার দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। আকারে ছোট প্লেনটি ২২ জন যাত্রী বহন করছিলো। নিখোঁজ আরেক যাত্রীকে খুঁজতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

সোমবার নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ বিবিসিকে বলেন, এখন পর্যন্ত আমরা ২০টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। আরেকটি মরদেহের অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধারকারীরা কঠিন পর্বতভূমি থেকে মরদেহটি উদ্ধারে চেষ্টা করছেন।

তিনি বলেন, নিখোঁজ আরেক যাত্রীর খোঁজে উদ্ধারকারীরা ধ্বংসস্থলের আশপাশে অনুসন্ধান চালাচ্ছেন।

এর আগে, গত রোববার সকালের দিকে পর্যটন শহর পোখারা থেকে আরেক পর্যটন শহর ও তীর্থস্থান জমসনে যাচ্ছিল তারা এয়ারের ৯৯-এনএইটি প্লেনটি। যাত্রা পথ ছিলো কেবল মাত্র ২০ মিনিটের। তবে অবতরণের মাত্র পাঁচ মিনিট আগে প্লেনটি নিয়ন্ত্রণকক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্লেনটির নির্মাতা কানাডিয়ান এয়ারক্রাফট প্রতিষ্ঠান দে হ্যাভিল্যান্ড।

বিধ্বস্ত প্লেনটিতে যাত্রীদের মধ্যে চারজন ভারতীয়, দুজন জার্মান ও ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। প্রতিকূল আবহাওয়া ও পর্বতভূমি হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023