শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

নাইজেরিয়া একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হন আরও ৭ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরে গির্জায় অনুষ্ঠান চলাকালে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

হতাহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023