শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ধুনটে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২

বগুড়ার ধুনট উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলায় সোহাগ মিলন ওরফে গেদা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতারের পর বগুড়ার আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত সোহাগ মিলন ওরফে গেদা ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া উত্তরপাড়া এলাকার ওসমান গণির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, নাটোর জেলা সদরের জনৈক এক ব্যক্তি ধুনট উপজেলার চালাপাড়া উত্তরপাড়া এলাকায় বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে। তার মেয়ে (১১) স্থানীয় একটি মাদ্রাসা থেকে লেখাপড়া করছে। মেয়েটি ১৮ পারা কোরআনের হাফেজ। গত কয়েক দিন আগে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ি আসে মেয়েটি। গত ১৪ মে ওই মেয়েটিকে গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে প্রতিবেশি সোহাগ মিলন ওরফে গেদা তার বাড়িতে নিয়ে যায়। এরপর মেয়েটিকে তার বাড়ির পিছনের একটি লিচু গাছের নীচে নিয়ে জড়িয়ে ধরে যৌন হয়রানি করতে থাকে। এসময় মেয়েটি চিৎকার করলে সোহাগ মিলন ওরফে গেদা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রবিবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

এ ব্যাপারে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023