শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

রাজশাহীর সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

তিনি বলেন, মাটিবাহী একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ভটভটি ছেড়ে পালিয়েছে চালক। তাছাড়া সেখানে তেমন কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুরো ঘটনা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

তবে নিহতদের মধ্যে আব্দুল মান্নান (৪৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশু।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023