শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

বগুড়ার নন্দীগ্রামে সরকারিভাবে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারন সম্পাদক ও মেয়র আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আখতার বানু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারন সম্পাদক ফারুক কামাল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক, সাধারন সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা দরে ২ হাজার ৬৩৮ মেট্রিক টন ধান এবং ৪০ টাকা দরে ২ হাজার ১০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। ২০২৩ সালের ৩১ আগষ্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023