খুশির ঈদ কবে হবে!

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২

জনসংখ্যার দিকে থেকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশের মুসলিমদের ঈদের আনন্দ একটু অন্যরকম। বাংলাদেশে ঈদ মানে প্রিয়জনের কাছে ছুটে যাওয়া। ঈদ মানে নতুন জামা। পোলাও-মাংস, মিঠাই মিষ্টান্ন ভোজ। এক সঙ্গে আনন্দ ভাগাভাগি। সে কারণে রমজান শুরু হতেই ‘খুশির ঈদ কবে হবে’ এ নিয়ে আগ্রহ থাকে অনেক বেশী।

অপরদিকে রমজানে সিয়াম সধনা মহান আল্লাহ নির্ধারিত পাঁচটি ফরজ ইবাদতের অন্যতম। সিয়াম সাধনা বা রোজা ২৯ বা ৩০ এর উপর নির্ভর করে ঈদ। আরবি মাস হচ্ছে চাঁদের হিসাব অনুযায়ী। ইসলামী বিশেষজ্ঞ এবং আবহাওয়াবিদগণ চাঁদের হিসাব করে পূর্বেই জানিয়েছেন, এ বছর রমজান মাস ৩০ দিনের হবে।

‘সৌদিতে এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে। সেই হিসাবে ২ মে অর্থাৎ সোমবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন করা হবে।’ সৌদি আবহাওয়াবিদ ড. খালেদ আল-জাকাক আল আরাবিয়া চ্যানেলের একটি অনুষ্ঠানে এ কথা বলেছিলেন। ড. খালেদের কথাই সত্যি হলো। তিনি চাঁদের হিসাব অনুযায়ী এর ব্যখ্যাও দিয়েছেন। তার মতে, ৩০ এপ্রিল সূর্যাস্তের প্রায় ২০ মিনিট আগে চাঁদ অদৃশ্য হয়ে যাবে এবং সূর্যাস্তের চার ঘণ্টা পর চাঁদ দেখা যাবে। সে হিসাবে এ বছর দেশটিতে রমজান মাস হবে ৩০ দিনের।

সোমবার (২ মে) বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপন হওয়ার বিষয়ে অগ্রিম সম্ভাবনার কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। কেন্দ্রের পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রুনাই, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানাসহ যেসব দেশে রমজান ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, তারা পহেলা মে ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করবে। যেটি তাদের জন্য ২৯তম রমজানের দিন হবে। কিন্তু বিশেষজ্ঞদের চাঁদের হিসাবে ঈদ উৎযাপন হচ্ছে ২ মে সোমবার।

ইসলামী পণ্ডিত, জ্যোতির্বিদ এবং আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপন হবে ২ মে সোমবার। বরাবরই বাংলাদেশের মুসলিমরা সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করেন। তাই এ বছর মঙ্গলবার (৩মে) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023