শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

পটুয়াখালীর ৩ গ্রামে আজ ঈদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২

পটুয়াখালীর তিনটি গ্রামের মানুষ আজ উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। রবিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফের অনুসারীদের একাংশ ঈদের নামাজে অংশ নেন। গত বছরও তারা দুই দিন আগে ঈদ পালন করেন। ঈদ উপলক্ষে ওই গ্রামে এলাকায় বইছে উৎসবের আমেজ।

ওই দরবারের মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া-মোনাজাত করা হয়। মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করান।

Snapshot – 6 (1)
বদরপুর দরবার শরিফের খাদেম আলহাজ মাওলানা শফিকুল ইসলাম গনি বলেন, ‘বিশ্বের কোনও স্থানে চাঁদ দেখা গেলে আমরা তার সঙ্গে সঙ্গতি রেখে রোজা রাখি এবং ঈদ করে থাকি। শনিবার আফগানিস্থান, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদ উদযাপন করছি। ৮২ বছর ধরে আমরা এই নিয়ম অনুসরণ করে আসছি।’

তারা সবাই বদরপুর দরবার শরিফের অনুসারী হিসেবে পরিচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023