শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরে একাধিক বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য ধরা হয়।

শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে।
সেখানকার আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ সামাজিক মাধ্যম অ্যাপ টেলিগ্রামে বলেন, তিনি বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এমনকি যখন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ার জন্য লিখছিলেন, তখনি আরো তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

মিস্টার গ্লাদকভ পরে জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে, তবে কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023