শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খানসহ কে কতো পারিশ্রমিক পেলেন?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। ২০২২ সালের প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে এটি একটি। ভক্তরা বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সবশেষ অভিনেতাকে দেখা গিয়েছিল ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমায়। এটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল।

আমিরের সেই বিরতি কাটাবে ‘লাল সিং চাড্ডা’। ছবিটি হলিউডের বিখ্যাত সিনেমা ‘দ্য ফরেস্ট গাম্প’- এর রিমেক। মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। অনেক অপেক্ষার পর সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে।

সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহলের কমতি থাকে না। আমির এবং কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা নাগা চৈতন্য।

সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিয়েছেন তারকারা? সে নিয়ে ভারতের একটি গণমাধ্যম টেলিচক্কর প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়েছে আমির খান সিনেমাটির জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। কারিনা কাপুর খান পেয়েছেন ৮ কোটি রুপ। দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগা চৈতন্য রিতেশ জোশীর চরিত্রে অভিনয় করবেন। এই সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন অভিনেতা। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৬ কোটি রুপি।

মোনা সিং অভিনেত্রী উদিতা শর্মা চরিত্রে অভিনয়। তিনি তার চরিত্রের জন্য পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি। তিতু ভার্মাকে একজন সংবাদ প্রতিবেদক হিসেবে এ সিনেমায় দেখা যাবে। পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৫০ লক্ষ রুপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023