শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ মা-বাবার পর চলে গেল ছোট্ট ফাতেমাও

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আব্দুল করিম ও খাদিজা আক্তার দম্পতির পর চলে গেল তাদের দেড় বছরের মেয়েটিও। মঙ্গলবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশু ফাতেমার মৃত্যু হয়। তার আগে সোমবার ভোরে মারা যান করিম ও খাদিজা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়েছে।

গত ২০ এপ্রিল রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়ায় তাদের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ এবং তার স্ত্রী খাদিজার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023