শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৯.৭৭ শতাংশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দোতলায় এ ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টার ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন ও ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন।

এদিকে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নাসরিন সুলতানা ইভা। তার প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ২৫। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কেন্দ্রে পরীক্ষা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023