শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৩৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আফগানিস্তানের কুন্দুজের একটি মসজিদে বোমা হামলা হয়েছে। এতে ৩৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে দুদিনে পরপর দুটি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো দেশটিতে।

তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুন্দুজের ইমাম শহিব জেলার ওই মসজিদে হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের হামলার নিন্দা জানান তালেবান সরকারের এ কর্মকর্তা।

শুক্রবারের হামলা ছিল আফগানিস্তানজুড়ে সিরিজ বোমা হামলার সর্বশেষ ঘটনা। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হন। ওই হামলায় আহত হন আরও ৪০ জন। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। এসব হামলার ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023