শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সহস্রাধিক বেসামরিক নাগরিকের মরদেহ শনাক্ত: কিয়েভ পুলিশ প্রধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

এমন পরিস্থিতিতে কিয়েভে অঞ্চলে এক হাজার ৮৪ বেসামরিক নাগরিকের মৃতদেহ শনাক্ত হয়েছে। কিয়েভ পুলিশ প্রধান জানিয়েছেন, কিয়েভের বাইরে সহস্রাধিক নাগরিককের মরদেহ চিহ্নিত করেছে ইউক্রেনীয় পুলিশ। এ খবর জানিয়েছে আল-জাজিরা।

আন্ড্রি নেভিটভ টেলিভিশনে সাক্ষাৎকারে দাবি করেন, মৃতদেহগুলো পরীক্ষা করে দেখা গেছে ৫০ থেকে ৭০ শতাংশ মানুষকে মেশিনগান, স্নাইপার এবং অ্যাসল্ট রাইফেলে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, গণকবরে পাওয়া প্রায় ৩০০ মৃতদেহ এখনও অজ্ঞাত রয়ে গেছে।
উল্লেখ্য, রুশ বাহিনী কিয়েভের উত্তরের একাধিক এলাকা বেশ কিছুদিন দখলে রাখে। তবে কিয়েভের আশপাশ থেকে সরে এখন পূর্ব ইউক্রেনে জড়ো হয়েছে রাশিয়ান সেনারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023