শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৫, আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আফগানিস্তানের মাজার-ই-শরীফের সেহ ডেকান মসজিদে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আফগানিস্তানের টোলো নিউজ অনলাইনের বরাত দিয়ে চীনের সিজিটিএন এ খবর জানিয়েছে। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

এক তালেবান কমান্ডার জানান, যে মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটিতে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়েন।

মাজার-ই-শরীফে তালেবান কমান্ডারের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শিয়া মসজিদে ওই বিস্ফোরণে ২০ জনের বেশি হতাহত হয়েছেন।

তবে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জিয়া জেনদানি বলেন, বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৫০ জনের বেশি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর আইএসকেপির (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স) দিকে।

এ হামলার ঘটনার দুইদিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023