শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পেছালো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ২৭ মে’র পরিবর্তে ৩ জুন হবে এই পরীক্ষা। বুধবার (২০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। বৃহস্পতিবার সেই নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ২৭ মে। একই দিন ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। সে কারণেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা হবে আগামীকাল শুক্রবার (২২ এপ্রিল)। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২০ মে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023