শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে ঝড়-বৃষ্টিতে লুটিয়ে পড়েছে বোরো ধান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারীবৃষ্টিতে বোরো আধা-পাকাসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে। অর্ধশত বিঘা আধা-পাকা ধান শুয়ে পড়েছে। আবহাওয়ার এমন বৈরীতায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) ভোর রাতে নন্দীগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারীবৃষ্টি হয়। আর এতে করে ধান মাটিতে পড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। তবে উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদফতর বলছেন- ফসলের কোনো প্রভাব পড়বে না। এদিকে সোনালি ধানে ছেয়ে গেছে সারা মাঠ। কৃষকদের বুকভরা আশা। আর কয়েকদিন পরই মাঠের ফসল ঘরে তুলবে। কৃষকদের সেই আশায় যেন গুড়েবালি দিতে চলেছে কালবৈশাখী ঝড় ও ভারীবৃষ্টি। বৃষ্টি ও বাতাসের কারণে খেতের কাঁচা, আধাপাকা ও পাকা ধানগাছ মাটিতে পড়ে একাকার হয়ে গেছে।
পৌরসভার কালিকাপুর গ্রামের কৃষক রাজু আহমেদ জানান, তিনি ১২ বিঘা জমিতে মিনিকেট ধানের আবাদ করেছেন। ধান কাটতে এখনও ৪/৫ দিন বাকী। বাতাসের কারণে ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ঝড় ও বৃষ্টিতে জমিতে পানি জমে বোরো ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ধানগাছ শুয়ে পড়ায় ফলনের বিপর্যয়সহ লোকসানের আশঙ্কা রয়েছে। উপজেলার কাথম গ্রামের কৃষক আরিফ হোসেন জানান, তিনি ৮বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তার মধ্যে চার বিঘার আধাপাকা ধান একেবারে মাটির সঙ্গে মিশে গেছে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু বলেন, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে কিছু জমিতে বোরো ধান হেলে পড়েছে। আশা করা যায় ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023