শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘রাশিয়ার সৈন্য জড়ো করার প্রস্তুতি সম্পন্ন, যে কোনো সময় হামলা’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ওলেকজান্ডার মোতোজায়ানেক সোমবার জানিয়েছেন, দোনবাসে অভিযান চালাতে সৈন্য জড়ো করা সম্পন্ন করেছে রাশিয়া। তারা যে কোনো সময় হামলা করবে।

তিনি আরও জানান, দোনেৎস্ক ও লুহানেস্কের পূর্ণ দখল নিতে ও এ অঞ্চলে (কথিত) স্থিতিশীলতা আনতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তাদের লক্ষ্য ক্রিমিয়ার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ মুখপাত্র তার নিয়মিত ব্রিফিংয়ে আরও জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে ইজিয়াম শহর ও খারকিভ অঞ্চলের কয়েকটি শহর পুনরায় দখল করেছে ইউক্রেনীয় সেনারা।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার এখন ইজিয়াম ও এর আশপাশের এলাকাগুলো দখল নেওয়ার জন্য সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে।

তার দাবি, ইজিয়ামে ঘাটি গেড়ে দোনবাসে সামরিক অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছে রাশিয়া।

এদিকে রাশিয়া গত কয়েকদিন ধরেই জানিয়ে আসছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দোনবাসে অবস্থিত দোনেৎস্ক ও লুহানেস্কের সাধারণ মানুষদের স্বাধীন করা।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023