শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার ধুনটে বিদেশি অস্ত্রসহ নির্মাণশ্রমিক গ্রেপ্তার !

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

বগুড়ার ধুনট উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ শহিদুল ইসলাম (৩৩) নামের এক নির্মাণশ্রমিককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শহিদুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের বাসিন্দা।

আজ শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে নিত্তিপোতা গ্রামের ফসলের মাঠে সেচপাম্প ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বাড়ির পাশের মাঠে শহিদুল ইসলাম বোরো ধান চাষ করেন। সেই ধানের জমিতে সেচ কাজের জন্য বিদ্যুৎচালিত সেচপাম্প স্থাপন করা হয়েছে। ছোট একটি ঘরে সেচপাম্প রেখে প্রতি দিনের ন্যায় শুক্রবার রাতে পাহারায় ছিলেন শহিদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেচপাম্প ঘর থেকে পালানোর চেষ্টা করেন শহিদুল। তখন পুলিশ তাকে গ্রেপ্তারের পর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মাদকবিরোধী অভিযান চলাকালে অস্ত্রসহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023