শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১৮৩ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনা নভোচারীরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

মহাকাশে ১৮৩ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। শনিবার তারা চীনের উত্তরাঞ্চলে অবতরণ করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে। এর মধ্য দিয়ে চীনের সবচেয়ে দীর্ঘ মানুষবাহী মহাকাশ অভিযান শেষ হয়েছে।

চীনের তিয়ানগোন মহাকাশ স্টেশনের একটি মডিউলে ছয় মাস কাটানোর পর বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে পৃথিবীতে অবতরণ করেন তিন নভোচারী। তাদের মধ্যে দুজন পুরুষ, আরেকজন নারী। তারা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়ানফু এবং ওয়ান ইয়াপিং।

সিসিটিভির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ‘শেনঝু ১৩ এর পৃথিবীতে পুনরায় প্রবেশকারী ক্যাপসুল সফলতার সঙ্গে অবতরণ করেছে।’

যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ বঞ্চিত হয়ে চীন গত দশ বছর ধরে তিয়ানগোন স্টেশন তৈরির প্রযুক্তি উন্নয়ন ঘটিয়েছে। আইএসএস এর বাইরে এটিই মহাকাশে থাকা প্রথম কোনো স্টেশন।

২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় মহাকাশ শক্তি হয়ে উঠতে চায় চীন। ইতোমধ্যেই মঙ্গলে মহাকাশ যান পাঠানোর পাশাপাশি চাঁদেও অনুসন্ধান চালিয়েছে দেশটি। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানিয়েছে. ২০২৯ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023