বাংলাদেশ সিরিজের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

আগামী মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে শুক্রবার ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে নেই সম্প্রতি ভারত সফর করা একাধিক ক্রিকেটার। এছাড়া লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালাঙ্কা প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন। প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি ঘরোয়া টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেও কামিন্দু মেন্ডিস। তবে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রোশেন সিলভা ও ওসাদা ফার্নান্দো।

বাংলাদেশ সফর ঘিরে দেশটির ক্রিকেট বোর্ড ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে। যেখান থেকে দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পাঠানো হবে ১৮ জন ক্রিকেটারকে।

লঙ্কানদের বিপক্ষে ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। এরপর মিরপুরে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচ শুরু ২৩ মে। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের আগামী ৮ মে ঢাকায় পা রাখার কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওসাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিসারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ অ্যাম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, সুমিন্দা লক্ষণ ও লাকসিতা মুনাসিংহা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023