শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

মুক্তির আগেই ৩০ কোটি টাকা আয় করলো ‘কেজিএফ ২’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

‘কেজিএফ’ ছবির সাফল্যের কথা নতুন করে বলার কিছু নেই। এবার নির্মিত হয়েছে এর সিক্যুয়েল। বহুল প্রতিক্ষীত সিনেমা ‘কেজিএফ ২’। মাত্র কয়েক ঘণ্টা বাকি মুক্তির। মজার তথ্য হলো, মুক্তির আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলছে সিনেমাটি।

সারা দেশে অগ্রিম টিকিট বুকিংয়ের মধ্য দিয়ে তৈরি করেছে নতুন রেকর্ড। যা এর আগে কখনো শোনা যায়নি ভারতের সিনেমার ক্ষেত্রে। এখন পর্যন্ত সিনেমাটি সারা দেশে ২৬ কোটি ৫০ লক্ষ রুপি অগ্রিম আয় করেছে। বাংলাদেশি টাকায় যায় ৩০ কোটিরও বেশি।

আইএমএক্স ফর্ম্যাটসহ ১০,৫০০ টিরও বেশি শো ট্র্যাক করে এই ডেটা প্রাপ্ত করা হয়েছে। এর থেকেই বুঝা যায় ইতিমধ্যেই দেশজুড়ে ‘কেজিএফ’ হাইপ তৈরি হয়ে গেছে।

মুক্তির ১ দিন আগে সিনেমাটি অগ্রিম ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে। ধারণা করা হচ্ছে মুক্তির আগ পর্যন্ত এই সংখ্যাটি ১৩ লাখ ছাড়িয়ে যাবে। মুক্তির আগে সিনেমাটির প্রথম দিনের সংগ্রহ এখন পর্যন্ত দাড়িয়েছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা।

২০১৯ সালে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’ মুক্তির পর এটি সমস্ত বলিউড সিনেমার প্রথম দিনের সংগ্রহের চেয়েও বেশি।

পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে মুক্তির প্রথম দিনে ‘কেজিএফ ২’ প্রায় ৬৫ কোটি রুপি সংগ্রহ করার সামগ্রিক সক্ষমতা রাখে। সংখ্যাটি আরও বেশি হতে পারে। এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত দেয় মুক্তির দিনে সিনেমাটি ৪৫ কোটি রুপি আয় করবেই। গ্যাংস্টার ড্রামাটি ‘ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জারস: এন্ড গেম’ -এর প্রথম দিনের সংগ্রহ অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

শুধুমাত্র হিন্দিতে ‘ওয়ার’র সংগ্রহ ছিল ৫১ কোটি রুপি ও ‘অ্যাভেঞ্জারস: এন্ড গেম’ -এর সব ভাষায় ৫৩ কোটি রুপি। পূর্ব, পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণ হোক সর্বত্রই এখন কেজিএফময়। বলা হচ্ছে এটি কেবল মাত্র শুরু। কারণ মুক্তির দিনে স্পট বুকিং আরও বেশি হবে।

প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে যশ ছাড়াও বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। এছাড়াও থাকবেন রাভিনা টান্ডন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023