শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মার্কিন হুমকি ইস্যুতে প্রধানমন্ত্রী শাহবাজের প্রস্তাবে রাজি নন ইমরান খান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রস্তাবে সম্মত হয়নি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই-ইনসাফ (পিটিআই)।

মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অব স্টেট ডোলান্ড লু’র বার্তা নিয়ে অভিযোগ তুলেছিলেন ইমরান খান।
তিনি বলেছিলেন, তাকে সরিয়ে দিতে বিদেশি চক্রান্ত হচ্ছে। যেহেতু তিনি রাশিয়ার সমর্থনে কথা বলেছিলেন, তাই তাকে সরাবার জন্য উঠেপড়ে লেগেছে বিদেশি শক্তি। ওয়াশিংটনের পাকিস্তানি দূতকে এই হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও ইমরান খান দেশের সার্বভৌমত্বের জন্য লড়ছেন বলে দাবি করেন। তবে যুক্তরাষ্ট্র তার এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন, বিষয়টি খতিয়ে দেখবে পাকিস্তান পার্লামেন্টের জাতীয় সুরক্ষা কমিটি। যে বার্তার কথা বলা হচ্ছে, তা ঠিক নাকি জাল তা দেখাই হবে কমিটির কাজ। কমিটিতে সামরিক ও আইএসআই কর্মকর্তারা থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাষ্ট্রদূত, যিনি এই চিঠি পাঠিয়েছিলেন, থাকবেন তিনিও।

কিন্তু ইমরান খানের দল পিটিআই এই তদন্তে রাজি হয়নি। তারা জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী যেভাবে এগোতে চাইছেন, তাতে পিটিআইয়ের সায় নেই। তারা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে।

তবে তাদের দাবি, সুপ্রিম কোর্ট একটা স্বাধীন কমিশন গঠন করুক। তারাই বিষয়টির তদন্ত করুক। আর তদন্তকারী কমিশনের প্রধান হবেন এমন একজন, যাকে সকলে মেনে নেবে।

সূত্র: ডয়চে ভেলে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023