শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য তিনি পশ্চিমের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (১১ এপ্রিল) এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি।

সোমবার অসমর্থিত প্রতিবেদন সূত্রে অবরুদ্ধ দক্ষিণ ইউক্রেনের মারিউপোল বন্দরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে তিনি ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা বলেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বনেতাদের মনে করিয়ে দিতে চাই, রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেই সময়ে এর অর্থ ছিল-রাশিয়ান আগ্রাসনের প্রতি আরও কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন ছিল।

মারিউপোলের মেয়রের সহযোগী পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, রাসায়নিক হামলার খবর নিশ্চিত করা যায়নি। তিনি পরবর্তীতে বিস্তারিত এবং স্পষ্ট তথ্য দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

রাশিয়ান হামলায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা এখন কিয়েভের অভিমুখ থেকে ইউক্রেনের পূর্ব দিকে সরে গেছে। সেখানে রুশ বাহিনী প্রচুর ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপই একটি বিকল্প উপায়।

জেলেনস্কি বলেন, এবারের প্যাকেজটি এমনভাবে তৈরি করার সময় এসেছে যে, আমরা রাশিয়া গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের কথাও মুখে আনবে না।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপ আবশ্যক হয়ে পড়েছে। তেলকে প্রভাবিত করে না, রাশিয়ার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার যেকোনো নতুন প্যাকেজ মস্কো হাসিমুখে গ্রহণ করবে। সূত্র : র‍য়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023