শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতকে এবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে কঠোর বার্তা আমেরিকার!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারতকে কঠোর বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ও আমেরিকার মধ্যকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে নজিরবিহীনভাবে নয়াদিল্লিকে এই বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের উপর নজর রাখছে আমেরিকা।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে আমেরিকার পক্ষ থেকে এভাবে সরাসরি বার্তা এর আগে কখনও ভারতকে দেওয়া হয়নি।

ব্লিঙ্কেন বলেন, “আমরা নিয়মিত আমাদের ভারতীয় অংশীদারদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। মূল্যবোধের (মানবাধিকারের) সাথে জড়িত কিছু দিক লঙ্ঘন করছে কিছু সরকার, পুলিশ এবং কারাগারের কর্মকর্তারা। এই সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের নজরে এসেছে।”
এর আগে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমার প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদির সরকারের উপর। তার বক্তব্য ছিল, “মোদি সরকার মুসলিমদের উপর আর কি করলে আমরা তাদের আমাদের পার্টনার ভাবা বন্ধ করব।” এই মন্তব্যের এক সপ্তাহের মধ্যেই ব্লিঙ্কেনের এই মন্তব্য। যদিও এই বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ব্লিঙ্কেন।

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠক শুরু হয়েছে সোমবার থেকে। সূত্র: রয়টার্স, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই, হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023