শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা এস-৩০০ হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিপ্রোপেত্রভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে এস-৩০০ ক্ষেপণাস্ত্রের ব্যাটারি ধ্বংস হয়। ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল।
রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে চারটি এস-৩০০ লাঞ্চার এবং ইউক্রেনের ২৫ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এস-৩০০ হান্ড্রেড টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে।

গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে, রাশিয়ার কাছ থেকে পাওয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দান করেছে। এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চার থেকে বারটি লাঞ্চার থাকতে পারে এবং একটি মাত্র লক্ষ্যবস্তু শনাক্তকরণ রাডার থাকে।

ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার ঘোষণা দিয়েছিল।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023