শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হজে এ বছর ১০ লাখ মুসল্লিকে স্বাগত জানাবে সৌদি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসল্লিকে এবছর হজের জন্য স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত। স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) সৌদির সংবাদ সংস্থা (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়েছে যে, দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি ২০২২ সালে হজ করতে পারবেন।

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে হজযাত্রীদের জন্য কিছু শর্ত রয়েছে।

শর্তগুলো হচ্ছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং করোনা প্রতিষেধক টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সৌদির বাইরে থেকে আসা মুসল্লিদের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে।

দেশটির সরকারি তথ্যসূত্র অনুযায়ী, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023