শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে সোমবার (৪ এপ্রিল)। এদিন দুপুরের আগে বা পরে যে কোনো সময় ফল প্রকাশ হতে পারে।

এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

এ নিয়ে সোমবার সকালে বিশেষজ্ঞদের দুটি দল একত্রে বসবেন। তারা ফল প্রকাশে মত দিলেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস (২০২১-২২শিক্ষাবর্ষ) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন।

শুক্রবারের পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন। অর্থাৎ এ বছরের ভর্তি পরীক্ষায় চার হাজার ১৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা রোববার রাতে বলেন, পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় দফায় দফায় পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ তথ্য গোপন করায় সেগুলো খুঁজে বের করতে বিলম্ব হয়।

উদাহরণ হিসেবে এক কর্মকর্তা জানান, পরীক্ষার্থীদের মধ্যে অনেকে গতবছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছেন, কিন্তু তিনি সে তথ্য উল্লেখ করেননি। এছাড়া আরও কিছু ভুলত্রুটি সংশোধন করাতে সময় বেশি লাগে।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, আগামীকাল (সোমবার) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এদিন যে কোনো সময় ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023