শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

টিপু হত্যার ৫ দিন আগেই কন্টাক্ট পায় শুটার মাসুম

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যার ঘটনায় জড়িত একমাত্র শুটার মাসুম ওরফে মো. আকাশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।

হত্যার ৫ দিন আগেই এই খুনের কন্টাক্ট পায় মাসুম। তিন দিন আগে নাম পায় কাকে খুন করতে হবে। শুধু তাই নয়, ঘটনার আগের দিন টিপুকে কমলাপুরে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় সে। আর এ হত্যাকাণ্ডের জন্য টাকা নয়, আগের কয়েকটি মামলা তুলে নেয়াসহ বিশেষ সুবিধা দেয়ার চুক্তিতে কিলিং মিশনে নামে মাসুম।

রোববার দুপুরে হত্যার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

 

ডিবি প্রধান বলেন, আসামি সুঠাম দেহের অধিকারী । খুনের পর জয়পুরহাটে চলে যায়। সে সীমান্ত পার হয়ে পালিয়ে যেতে চেয়েছিল।বগুড়া জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি হত্যা মামলার রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মাসুমের বাবা একজন শিক্ষক।

কতো টাকার বিনিময়ে টিপুকে খুন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে একজন কন্টাক্ট কিলার। তবে কতো টাকার বিনিময়ে টিপুকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। শুধু টাকা নয় এর সাথে আরও কিছু জড়িয়ে আছে।

শিক্ষার্থী প্রীতিকে কেন খুন করা হয়েছিল জানতে চাইলে ডিবি প্রধান বলেন, গ্রেপ্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রীতিকে খুন করার উদ্দেশ্য কিলারের ছিল না। সে ট্রিগার টিপে রেখে এলোপাতারি গুলি চালায়। পরে জানতে পারে একজন রিকশার যাত্রী মারা যায় তার গুলিতে।

হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার মাসুমকে রিমান্ডে নিয়ে জিগাসাবাদ করা হবে। যেহেতু নিহত টিপু একজন রাজনৈতিক ব্যাক্তি, সে হিসেবে ঘটনার পুরো তদন্ত করা হয়েছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জাহিদুল মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। তিনিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৮।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023