শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

শনিবার ভোরে সূর্যদোয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১বার তোপধ্বনির ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। মুক্তির ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, বগুড়া প্রেসক্লাব, জেলা জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠন।

দিবসটিতে বগুড়ায় দিনভর আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো। সকাল ৮টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়েছে। সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
এরপর পুলিশ সদস্যসরা সহ ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। দেশাত্ববোধক গানের সাথে দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, প্রদীপ ভট্টাচার্য শংকর প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023