বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী বিক্ষোভের ডাক জেলেনস্কির

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে বিশ্বের বিভিন্ন দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটো সম্মেলনকে সামনে রেখে স্থানীয় সময় বুধবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ আহ্বান জানান। প্রথমবারের মতো ভিডিও বার্তায় ইংরেজিতে বক্তব্য রাখেন তিনি।

বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার এ যুদ্ধ কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়, এটা বিশ্বের সব দেশের মানুষের স্বাধীনতার বিরুদ্ধে। তিনি বলেন, বিশ্বের উচিৎ রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা অফিস, বাড়ি, বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসুন; শান্তির জন্য বেরিয়ে আসুন; আসুন ইউক্রেনের প্রতীক নিয়ে ইউক্রেনকে সমর্থন জানাতে- স্বাধীনতাকে সমর্থন জানাতে, জীবনকে সমর্থন জানাতে।’

এমন এক সময়ে জেলেনস্কি এ বিক্ষোভের ডাক দিলেন, যখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ন্যাটো সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে যোগ দেয়ার জন্য ব্রাসেলস-এ পৌঁছার কথা রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023