শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় অস্ত্রসহ ‘ব্রাজিল’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ ২২ মামলার আসামি যুবদল নেতা ব্রাজিলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ব্রাজিল উপজেলার গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি পৌরসভার চারমাথা বন্দর শাখা যুবদলের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদরের বকশিবাজারে তিন রাস্তার মোড় থেকে ওয়ারেন্টমূলে ব্রাজিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে অস্ত্র হেফাজতে রাখার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে মধ্যরাতে অভিযান চালিয়ে সদরের পলাশ চৌকিরপাড় ব্রিজের দক্ষিণ পাশের ইউক্যালিপ্টাস গাছের বাগান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি (এক রাউন্ড মিসফায়ারকৃত) জব্দ করা হয়।

ব্রাজিলের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, অ্যাসিড নিক্ষেপ, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ মোট ২২ মামলা রয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ব্রাজিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023