শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মারিওপোলের হাসপাতালে ৪শ’ জনকে জিম্মি করেছে রুশ সেনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মারিওপোলে একটি হাসপাতালে রোগী এবং চিকিৎসকসহ প্রায় চারশ জনকে জিম্মি করে রেখেছে রুশ সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত কয়েকদিন ধরেই বন্দরনগরী মারিওপোলে রুশ সেনারা প্রাণঘাতী হামলা চালানোর পাশাপাশি শহরের সবচেয়ে বড়হাসপাতাল দখল করেছে। সেখানেই রোগী এবং চিকিৎসাকর্মী মিলিয়ে ৪০০ জনকে আটকে রেখে তাদের সঙ্গে জিম্মির মতো আচরণ করা হচ্ছে।

জিম্মি থাকা অবস্থায় হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ‘আমরা এখান থেকে বের হতে পারছি না।’

একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, হাসপাতাল থেকে কেউ বের হলে গুলি করার হুমকি দিচ্ছে রুশ সেনারা। এর ভেতরেই হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহতও হয়েছেন কেউ কেউ।

মারিওপোলের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, শহরের পশ্চিম উপকণ্ঠের ইনটেনসিভ কেয়ার হাসপাতালটি রুশ বাহিনীর গোলা হামলায় প্রায় বিধ্বস্ত হয়ে গেলেও সেখানকার কর্মীরা বেজমেন্টেই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023