শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

একান্ত বৈঠক শেষে প্রথম রাজনৈতিক সংলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের সফররত পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একান্ত বৈঠক করেছেন। একান্ত বৈঠক শেষে তাঁরা প্রথম রাজনৈতিক সংলাপে সংলাপে বসেছেন।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, প্রথম রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে।

পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ বাড়ানো, সৌদি আরবের পরিবেশ সুরক্ষায় সহযোগিতা, রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো বিষয়গুলো আসবে। দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলমান ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আলোচ্যসূচিতে থাকছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি অভিযান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আলোচনায় তুলতে পারে সৌদি আরব।

সৌদি আরবে যাওয়া অন্তত ৬৮ হাজার রোহিঙ্গা ঢাকা-রিয়াদ সম্পর্কে একধরনের অস্বস্তি তৈরি করেছে। কয়েক বছর ধরে বিভিন্ন পর্যায়ের আলোচনায় সৌদি বিষয়টি সমাধানের কথা তুলেছে। আজকের বৈঠকে সৌদির পক্ষ থেকে বিষয়টি আলোচনায় তোলা হবে বলে মনে করছেন বাংলাদেশের কর্মকর্তারা।

রাজনৈতিক সংলাপের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।

পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর বছিলায় আরবি ভাষাশিক্ষা কেন্দ্র স্থাপন অনুষ্ঠানে ভার্চু৵য়ালি অংশ নেবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফয়সাল বিন ফারহান সৌজন্য সাক্ষাৎ করবেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023