শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে ভূমিহীন পরিবারের মাঝে ত্রাণ দিলেন জেলা প্রশাসক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

বগুড়ার নন্দীগ্রামে হঠাৎপাড়ার ২৪ ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্রাচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপ-সহকারি কৃষি উদ্ভিদ সংরক্ষন অফিসার নজরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপ-সহকারি কৃষি অফিসার জাকিরুল ইসলাম প্রমুখ। পরে কৃষি বিভাগের ফারমার্স আইটি স্কুল উদ্বোধন এবং কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এরআগে থানা পরিদর্শনকালে ওসি (তদন্ত) আশরাফুল আলম, সেকেন্ড অফিসার নুর আলম উপস্থিত ছিলেন। মডেল মসজিদ, ব্র্যাক এনজিও, থানা, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও হাটলাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। বিভিন্ন সামগ্রী বিতরণ ও সরকারি ঘর পাওয়া নৃ-গোষ্ঠীদের সার্বিক খোঁজখবর নেন। ঘর পাওয়া সুবিধাভোগীরা কেমন আছেন এবং তাদের অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, সে বিষয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023