শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ার শিবগঞ্জে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছোটদের ঝগড়া থামাতে গিয়ে নিহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আতোয়ার রহমান (৩৫) নামের ওই শ্রমিককে গ্রামের কতিপয় যুবক পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার ওই গ্রামের পশ্চিমপাড়ার বুলু আকন্দের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, স্কুলছাত্ররা আগামী রোববার পিকনিকে যাওয়ার জন্য গ্রামের একটি দোকানের পাশে ব্যানার টাঙিয়ে দেয়। শুক্রবার দুপুরে কে বা কারা ব্যানারটি ছিঁড়ে ফেলে। রাতে এ নিয়ে ছোট ছেলেদের মধ্যে বিরোধের একপর্যায় হাতাহাতি শুরু হয়। ছোটদের সেই বিরোধে গ্রামের কিছু নারী-পুরুষও জড়িয়ে পড়েন। এ সময় আতোয়ার বিরোধ থামাতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, ছোটদের ঝগড়াটি ওই গ্রামের কিছু নারী উসকে দেন। আতোয়ার ঝগড়া থামাতে গেলে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023