শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

এক ছবির জন্য সর্বোচ্চ পাঁচ কোটি টাকা নেন সামান্থা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

তেলুগু ও তামিল চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। ইন্ডাস্ট্রিতে তার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক ছবি করে সফল হয়েছেন তিনি। শোনা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সামান্থা। প্রথম স্থানে রয়েছেন নয়নতারা। গত বছর বলিউডে কাজ শুরু করেছেন তিনি, সফল সেখানেও। তাক লাগিয়েছিলেন ‘ফ্যামিলি ম্যান’ সিনেমাটি করে। এদিকে একের পর এক সাফল্যের সুযোগে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে নিয়েছেন সামান্থা। এক ছবির জন্য তিনি তিন থেকে পাঁচ কোটি টাকা প্রারিশ্রমিক নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় দেখেশুনে সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন বলেও জানা গেছে।

সম্প্রতি আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গেছে সামান্থাকে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এই আইটেম গানে কাজ করতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা। কিন্তু পরবর্তীতে ওই গানের জন্য এই অভিনেত্রী পাঁচ কোটি টাকা পেয়েছেন বলে শোনা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023