শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কার্তিক আরিয়ানকে বিয়ে করতে ২০ কোটি রুপির প্রস্তাব!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের প্রেমে পড়েছেন তারই এক নারী অনুরাগী। কার্তিককে বিয়ে করতে মরিয়া তিনি। সে জন্য কার্তিককে টাকারও প্রস্তাব দিয়েছেন তিনি।

সবশেষ নেটফ্লিক্সের ‘ধামাকা ছবিতে অর্জুন পাঠক নামক এক সাংবাদিকের চরিত্রে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে। এই ছবির কিছু সংলাপ জনপ্রিয়তা পায়, সেই সংলাপে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করতে থাকেন ভক্তরা।

সম্প্রতি সেরকম একটি ভিডিও কার্তিক নিজেই শেয়ার করেন তার পেজে। সেখানে তাঁর সংলাপ নকল করছে লুডো সিনেমার শিশু অভিনেতা ইনায়াত বর্মা। ক্যাপশনে তিনি লেখেন সবচেয়ে মিষ্টি অর্জুন পাঠক।
সেই ভিডিওর কমেন্ট বক্সে কার্তিকের এক নারী ফ্যান কমেন্টে লেখেন, ‘আমাকে বিয়ে করে নাও, ২০ কোটি রুপি দেব’। হু হু করে লাইক পড়তে থাকে সেই কমেন্টে। এমন প্রস্তাব মজা হিসাবেই গ্রহণ করেন কার্তিক। উত্তরে অভিনেতা লেখেন, ‘কবে?’।

উল্লেখ্য, আগামীদিনে কার্তিকের হাতে রয়েছে ‘শেহজাদা’, ‘ভুল ভুলাইয়া টু’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সহ বেশ কয়েকটি ছবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023