শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আমিরাত-বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে এ স্মারক স্বাক্ষরিত হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা এসব সমঝোতা স্মারকে সই করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলন করেন।

স্মারক স্বাক্ষরের মাধ্যমে উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণায় সহযোগিতা, দুই দেশের ফরেইন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতা বাড়াতে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়ের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ।

এর আগে দুবাই এক্সিবিশন সেন্টারে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত প্যাভিলিয়ন ঘুর দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নারী দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী আরব আমিরাতের উদ্দেশে রওয়া হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023