শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের শহরগুলোতে হামলা বাড়িয়েছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের শহরগুলোর দখল নিতে হামলা জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে, ইউক্রেনের বন্দরনগরী মারিয়োপোল দখলের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এই নগরীটি রুশ সীমান্তের একেবারেই কাছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ বন্দরনগরীর চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী। চলছে বিচ্ছিন্ন লড়াই।

রুশ সীমান্তের কাছে ইউক্রেনের খারকিভ শহরের দখল নিতেও চলছে জোর লড়াই। সেখানে রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলাও অব্যহত রয়েছে।

বিবিসির খবরে শুক্রবার বলা হয়, রাজধানী কিয়েভসহ পূর্ব ও উত্তর ইউক্রেনে রাশিয়া তাদের লক্ষ্যগুলো দখল করতে লড়াই করলেও তাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ ইউক্রেনে সাফল্য পাওয়াটাই হবে গুরুত্বপূর্ণ।

রাশিয়াও মনে করছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলই হবে বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইতোমধ্যেই কিছু শহর তারা দখল করেছে। সবশেষ তারা জেপোরেঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও দখল করে নিয়েছে।

ক্রিমিয়ার পূর্ব দিকে রুশ বাহিনী মারিয়োপলের দিকে যাচ্ছে। মারিয়োপলের পতন হলে এটি রাশিয়াকে ইউক্রেনের একটি বড় বন্দরের নিয়ন্ত্রণ পেতে সহায়তা করবে।

একই সাথে এটি ক্রিমিয়া ও রাশিয়া সমর্থিত লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের সাথে একটি সড়ক করিডোর প্রতিষ্ঠা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023