শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বে আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

বিশ্বে গত একদিনে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ লাখ ১৯ হাজার ৮৯২ জন। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

শুক্রবারের পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০৭ জন এবং মোট মৃতের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় শুক্রবার ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন মারা গেছেন ১৮৬ জন।

অন্যদিকে এই দিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৬৮৬ জন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য যেসব দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুর উচ্চহার এ দিন দেখা গেছে, সে দেশগুলো হলো, জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৩ হাজার ৯৭২ জন, মৃত্যু ২৫২ জন), ভিয়েতনাম (নতুন আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৬৮৭ জন, মৃত্যু ৯৭ জন), রাশিয়া (নতুন আক্রান্ত ৮৯ হাজার ১৭৪ জন, মৃত্যু ৭৭৬ জন), জাপান (নতুন আক্রান্ত ৭০ হাজার ৯৫৮ জন, মৃত্যু ২৫৭ জন), ব্রাজিল (৬৮ হাজার ১০১ জন, মৃত্যু ৬৯৭ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৭ হাজার ৭৮৯ জন, মৃত্যু ১৮১ জন) ও যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৪৪ হাজার ৭৪০ জন, মৃত্যু ১১০ জন)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023